চুরি ডাকাতি ও মাদক রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

চুরি ডাকাতি ও মাদক রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
চুরি ডাকাতি ও মাদক রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত

মো:শাখাওয়াত হোসেন সোহাগ : ঝালকাঠির নলছিটি দপদপিয়া পুরাতন ফেরীঘাট ও জিরো পয়েন্টে চুরি ডাকাতি ও মাদক নির্মূলে নলছিটি থানা পুলিশ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ শে নভেম্বর রবিবার রাত ৮:৩০ মিনিটের সময় দপদপিয়া পুরাতন বাজারের ব্যবসায়ীগণ ও এলাকার সাধারণ জনগণ নিয়ে বাজার সংলগ্নে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুরাতন ফেরিঘাট বাজারের প্রায় দুই শতাদিক দোকান মালিকগন ও এলাকার সাধারণ জনগণ কে নিয়ে দেশের চুরি ডাকাতি ও মাদক নির্মূলে বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানা অফিসার ইনচার্জ মো:আব্দুস ছালাম, তদন্ত ওসি মো: আশ্রাফ, এস,আই মো: শহিদুল আলম,নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল,দপদপিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো:নান্টু মল্লিক সহ সকল ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ জনগণ।

তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল বক্তব্যে বলেন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার কথা বলেন। তবে তিনি মাদক ও চুরি রোধে সকলকে আরো তৎপর হওয়ার কথা বলেন।

দোকান মালিক গনদের মাঝে কমিটি গঠন করে এবং নাইটগার্ড রাখার জন্য বলেন।এইসাথে তিনি চিহ্নিত মাদকসেবি ও চোরদের তালিকা করে প্রশাসনের কাছে জমা দেয়ার প্রস্তাব দেন।

অফিসার ইনচার্জ মো:আব্দুস ছালাম বক্তব্যে বলেন মাদক,চুরিডাকাতি দুর্নীতিসহ যে কোনো অপরাধের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন মর্মে বলেন।