৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | Daily AjKaler Kontho

৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন
৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আজকালের কন্ঠ ডেস্ক : গত দুই মাসে (৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।

গত সোমবার (১২ নভেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর মধ্যে, ৯৭টি শিল্প-কারখানা, ৫৬টি বাণিজ্যিক ও ছয় হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার গ্যাস পোড়াচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।