টেকনাফের সাবেক এমপি বদি আটক | Daily AjKaler Kontho

টেকনাফের সাবেক এমপি বদি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
টেকনাফের সাবেক এমপি বদি আটক

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‍্যাব।

২০ আগষ্ট ( মঙ্গলবার) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে বদিকে আটক করেছে র‍্যাব-৭।

র‍্যাব-৭ জানায় তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব ৭ ।