বরিশালে বিএনপির অবস্থান কর্মসুচি | Daily AjKaler Kontho

বরিশালে বিএনপির অবস্থান কর্মসুচি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
বরিশালে বিএনপির অবস্থান কর্মসুচি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : আজ বৃহপতিবার ১৫ ই আগাষ্ট বরিশালে  ষ্ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, হাসিনাসহ সকল খুনিদের বিচারের দাবিতে বরিশালে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষ হয় বিএনপি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বরিশাল জেলা ও মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি।

এতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন উপস্থিত ছিলেন। এর পাশাপাশি নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান কর্মসূচি করে দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দরাএ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ নেতৃবৃন্দরা। এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হন