বড় ধরনের রদবদল পুলিশে | Daily AjKaler Kontho

বড় ধরনের রদবদল পুলিশে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৪, ২:১৭ অপরাহ্ন
বড় ধরনের রদবদল পুলিশে

আজকালের কন্ঠ ডেস্ক : পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, ঢাকা পুলিশ অধদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মোঃ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মোঃ শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।