
ফারুকুর রাহমান, টেকনাফ : টেকনাফে পৌর এলাকা থেকে একটি বিদেশি অত্যাধুনিক জার্মানি তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় ৫০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন ও উদ্ধার করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার মনির আহম্মেদ এর ছেলে মো. হেলাল উদ্দিন।
আজ সোমবার (০১ জুন) বিকেলে টেকনাফ মডেল থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ (ওসি) মো. উসমান গণি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ টিম পৌরসভাস্থ ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে ওই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান- দীর্ঘ ৭২ ঘণ্টা ব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে সুপারির বস্তায় বিশেষ কায়দায় লুকানো সিলিং যুক্ত প্লাস্টিকের বাটসহ একটি বিদেশি জি-৩ রাইফেল,প্লাস্টিকের বাটসহ লম্বা ৩৯.৫ ইঞ্চি, দুইটি ম্যাগজিনসহ ৫০ রাউন্ড তাজা গুলি সহ তাকে আটক করতে সক্ষম হয়। তবে অস্ত্র-গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী কোনো উত্তর দিতে পারে নাই।
ধৃত আসামি ও পলাতক আসামীরা অবৈধ অস্ত্র-গুলি কেনা বেচা’সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং তাঁদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে। পরে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আরও সঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :