
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বছর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় মুরাদনগর উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, জেলা এবং উপজেলা আওয়ামীলীগ। পরে উপজেলা চেয়ারম্যান অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে স্মরণ করে।পরে বর্নাঢ্য একটি র্যালী বের হয়ে মুরাদনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি পুনরায় মুরাদনগর উপজেলায় গিয়ে শেষ হয়।পরে মুরাদনগর উপজেলা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা জেলা শাখার সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ভিপি মোঃ জাকির হোসেন চেয়ারম্যান,মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার,কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাসুকুল ইসলাম মাসুক,সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনুসহ ২২ ইউপি চেয়ারম্যান এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :