নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ | Daily AjKaler Kontho

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইননিহতরা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাসদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)।

 

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে রডবোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে রডবোঝাই ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজিচালকসহ ৩ জন নিহত হন।

 

ওসি রুহুল আমিন আরও বলেন, এখনও উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।