
আজকালের কন্ঠ ডেস্ক : মাদারীপুরের রাজৈরে গাছ বোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়।
শনিবার (৪ মে) সকাল ৯টার দিকে রাজৈর- শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠায়িলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)। এরা নিজ বাড়ী থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ী থেকে ইজিবাইকযোগে রাজৈর বাসস্ট্যান্ডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলু হাওলাদার মারা যান। এঘটনায় ইজিবাইকে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাক চালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে।
আপনার মতামত লিখুন :