বামনায় বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসছিল ঈসার মরাদেহ | Daily AjKaler Kontho

বামনায় বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসছিল ঈসার মরাদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৪, ৯:৫০ পূর্বাহ্ন
বামনায় বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসছিল ঈসার মরাদেহ

স্টাফ রিপোর্টারঃ বরগুনা বামনায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মোঃ ঈসা নামে দুই বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে খান বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ঈসা ওই গ্রামের মোঃ হারুন খানের নাতী (মেয়ের ঘরের) এবং পার্শ্ববর্তী বুকাবুনিয়া গ্রামের সৌদি প্রবাসী মাসুম মল্লিকের ছেলে। মৃতের পারিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সকালে শিশু ঈসা কে বাড়ির সামনে খেলতে দেখে তার মা ঘরে গিয়েছিল । কিছুক্ষণ পর ফিরে এসে শিশু ঈসাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান (সবুজ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।