বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) আয়োজনে স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) আয়োজনে স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) আয়োজনে স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজালাল রিপোর্টারঃ গতকাল শুক্রবার ০৫ এপ্রিল স্যামসন এইচ চৌধুরী সেন্টার ঢাকা ক্লাব লিঃ বাংলাদেশ এগ্রো- প্রসেসরস’ এসোসিয়েশন (বাপা) এর প্রতিষ্ঠাকালীন সদস্য আয়ুর্বেদীয় ফার্মাসী (ঢাকা) লিমিটেড এর চেয়ারম্যান এবং বাপা’র প্রাক্তণ সভাপতি মরহুম এ. এফ. এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে বাপা’র পক্ষ থেকে স্মরণ সভা, পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(বাপা) স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) সভাপতি মোঃ আবুল হাসেম, অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) সাধারণ সম্পাদক মোঃ ইকতাদুল হক।

এ সময় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মাজেদ রনি, ইসি কমিটির মেম্বার নাজমুল হক, প্রাক্তন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রাক্তন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক খুরশিদ আহমেদ, পরিচালক এফবিসিসিআই ইসাকুল হক, আয়ুর্বেদিক ফার্মেসি ঢাকা লিমিটেডের চেয়ারম্যান রাকিব মোঃ ফখরুল ( রকি), প্রান – আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) এর প্রতিষ্ঠাকালীন সদস্য আয়ুর্বেদীয় ফার্মাসী (ঢাকা) লিমিটেড এর চেয়ারম্যান এবং বাপা’র প্রাক্তণ সভাপতি মরহুম এ. এফ. এম ফখরুল ইসলাম মুন্সীর রুহের আত্মার মারফত কামনা করে আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।