রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এ কয়েকটি বাড়িতে আগুন | Daily AjKaler Kontho

রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এ কয়েকটি বাড়িতে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন
রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এ কয়েকটি বাড়িতে আগুন

রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এর দত্তপাড়া এর অশ্বিনী পিয়নের বাড়িতে দুপুর ২.০০টা মিনিটের দিকে কোন এক অজানা কারণে পর পর তিনটি ঘরে আগুন লেগে যায় স্থানীয় লোকজন নিয়ে ও বাংলাদেশ ফায়ার সার্ভিসের সহায়তায় বিকাল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী অজিত দত্ত বলেন ওর ঘরের সব পুড়ে ছারখার এবং বিদ্যুৎতের মিটার টাও পুড়ে ছারখার হয়ে গেছে। তাদের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকার বেশি হতে পারে।