গৌরনদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সংসদ সদস্য'র ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ | Daily AjKaler Kontho

গৌরনদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সংসদ সদস্য’র ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন
গৌরনদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সংসদ সদস্য’র ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের গত ২ মার্চ ২০২৪ শনিবার বিকেলে আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে ১৯ মার্চ দুপুরে বয়াতি বাড়িতে বরিশাল এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানত আব্দুল্লাহ্’র ব্যক্তিগত তহবিল থেকে চারটি পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয় এবং সরকারি তহবিল থেকে দুই বান ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নগদ টাকা , ঢেউটিন এবং চেক বিতরণ অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হারিছুর রহমান, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন মুন্সীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।