বর্ষীয়ান রাজনীতিক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা | Daily AjKaler Kontho

বর্ষীয়ান রাজনীতিক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
বর্ষীয়ান রাজনীতিক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী ২০ মার্চ মঙ্গলবার।

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালে ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে ১৯২৯ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি।