চতুর্থবার মতো মা হলেন গ্যাল গ্যাডোট | Daily AjKaler Kontho

চতুর্থবার মতো মা হলেন গ্যাল গ্যাডোট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
চতুর্থবার মতো মা হলেন গ্যাল গ্যাডোট

বিনোদন ডেস্ক : সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডোট। এ নিয়ে চতুর্থবারের মতো মা হলেন তিনি। ইনস্টাগ্রামে সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

গ্যাল গ্যাডোটের আরও তিন কন্যা সন্তান আছে। তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু চতুর্থবার মা হওয়ার খবর আগে থেকে কাউকে জানতে দেননি এই অভিনেত্রী। বলা যায়, আচমকাই ভক্তদের সুখবরটি দিলেন গ্যাল গ্যাডোট।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত। সন্তান ধারণ করা সহজ নয়। তবে তুমি আমার জীবনে একরাশ আলো নিয়ে এসেছো। তাই তোমার নাম রেখেছি অরি। হিব্রু ভাষায় যার অর্থ আলো। আমাদের হৃদয় তোমায় পেয়ে ভরে গিয়েছে।’

প্রসঙ্গত, গ্যাল গ্যাডোটের স্বামীর নাম জ্যারোন ভার্সান। প্রথম কন্যা সন্তান আলমা আসার পর দ্বিতীয় সন্তান মায়ার জন্ম দেন গ্যাল। ২০২১ সালে তৃতীয় বার মা হয়েছেন তিনি। তিন বছরের মাথায় চতুর্থবার মাতৃত্বের স্বাদ পেলেন। তবে তার মা হওয়ার খবরে খুশি হওয়ার পাশাপাশি বিস্মিত নেটিজেনদের একাংশ।