দেশে ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ | Daily AjKaler Kontho

দেশে ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৬:২০ অপরাহ্ন
দেশে ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ

অনলাইন ডেস্ক : দেশে ভোটার তালিকা হালনাগাদ নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে দেখা যায়, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন।

শনিবার (২ মার্চ) এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদে ২ দশমিক ২৬ শতাংশ ভোটার বেড়েছে। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেই সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার যুক্ত হয়েছিল। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করে ইসি।