বেগমগঞ্জে বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু | Daily AjKaler Kontho

বেগমগঞ্জে বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
বেগমগঞ্জে বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজার ছয় ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমার বড় ভাই মাসুদ রানা(৪৬) হার্ট অ্যাটাক করে। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে মতলব এলাকায় তিনি মারা যায়। তিনি পেশায় একজন সিএনজি চালক এবং সে দুই সন্তানের জনক ছিল।