উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প | Daily AjKaler Kontho

উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৬:২১ অপরাহ্ন
উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাবটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজ উন্নয়ন কাজ করবে।প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়নমূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় লক্ষ্যে জনগণের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক,শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নসহ বহুমুখী স্বকর্ম সংস্থান মূলক কর্মসূচী গ্রহণ করবে।সমাজ উন্নয়ন বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার উড়িবুনিয়া গ্রামটি হচ্ছে একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ঠিক সেখানেই উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন এলাকার যুব সমাজ। সার্বিক তত্ত্বাবধানে আছেন মো:আতাউল কবির (বাংলাদেশ পুলিশ)।

উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি দুঃস্থ মানুষদের সহযোগিতা করার জন্য আয়োজন করা হয়েছে ফ্রি চক্ষু মেডিকেল। যে ক্যাম্পে অসহায় দুস্থ মানুষদেরকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।