
আজকালের কন্ঠ ডেস্ক : চোখ-মুখে ‘সুপার গ্লু’ আঠা দিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধূর কানের দুল ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে খুলনার পাইকগাছায় উপজেলার রাড়ুলি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ওই গৃহবধূর ছেলে বাগেরহাট ও মেয়ে খুলনায় থেকে পড়ালেখা করে। রোববার রাতে তার স্বামী ব্যবসায়িক কাজে গড়ুইখালী বাজারে ছিলেন। এ সুযোগে ভোর তিনটার দিকে দুর্বৃত্তরা মই দিয়ে ছাদে যায়। এরপর সিড়ির দরজা ভেঙে গৃহবধূর বেডরুমে প্রবেশ করে তার চোখে ও মুখে ‘সুপার গ্লু’ আঠা দিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গৃহবধূর কানের দুল ও গলার চেনসহ মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদেরকে আটক করার চেষ্টা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :