
আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীতে টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।
গত রোববার (১১ ফ্রেবুয়ারি) সন্ধ্যায় চিলাহাটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃতরা হলেন চিলাহাটি স্টেশন এলাকার নূর আলমের ছেলে আশরাফুল (৩০) ও একই এলাকার শুকারু হোসেনের ছেলে মিন্টু (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে কম্পিউটার ব্যবহার করে রেলের কালো টিকিট তৈরি করে রেলওয়ে এলাকায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের রেলওয়ে স্টেশনে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় নীলসাগর ট্রেনের তিনটি ট্রেনের টিকিট, একটি পিসি ও একটি মোবাইলফোন জব্দ করা হয়৷
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :