স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উপযোগি করে গড়ে তুলতে হবে | Daily AjKaler Kontho

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উপযোগি করে গড়ে তুলতে হবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৫:১১ অপরাহ্ন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উপযোগি করে গড়ে তুলতে হবে

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহ-৫ মুক্তাগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষার্থীদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামীর রাষ্ট্র পরিচালনায় আজকের শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে।

সকাল ১০টায় রামকিশোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ও বেলা ১১টায় নবারুন বিদ্যানিকেতন মাঠে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান কবির। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, শিক্ষাবিদ স্বপন কুমার দাস, থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান মশিউর, এবিএম জহিরুল হক জহির প্রমুখ। এদিকে একই দিন ঝনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।