মোবাইল খুঁজে দেওয়ার কথা বলে ধর্ষণ, গ্রেপ্তার ৪ | Daily AjKaler Kontho

মোবাইল খুঁজে দেওয়ার কথা বলে ধর্ষণ, গ্রেপ্তার ৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন
মোবাইল খুঁজে দেওয়ার কথা বলে ধর্ষণ, গ্রেপ্তার ৪

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর চন্দ্রিমায় নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ ও মুক্তিপন আদায়ের ঘটনার মূল হোতা আলমগীর রয়েলসহ জড়িত তিন নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ নিয়ে মোট চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় র‌্যাব-৫ এর কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, বুধবার দুপুরে নগরীর কোট স্টেশন এলাকায় এক নারী তার মোবাইল ফোন হারিয়ে ফেলেন। এ সময় ফোন খুঁজে দেওয়ার আশ্বাসে আলমগীর রয়েল সে নারীকে তার সঙ্গে নিয়ে ভদ্রা এলাকায় যান। সেখানে এক বাড়িতে আসামি আলমগীর তার দুই স্ত্রী এবং অন্য এক নারীর সহায়তায় ভুক্তভোগীকে জোর করে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করে রাখে।

ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায়ের জন্য মুক্তিপন দাবি করেন। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার র‌্যাবের কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার রাত ৮টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় মূল আসামি আলমগীর ছাড়াও তার দুই স্ত্রী হেলেনা বেগম, দিলারা বেগম এবং শ্যালিকা মমতাজ বেগমকে ঘটনায় সহায়তাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও জানান, আসামি আলমগীর এবং তার স্ত্রীরা প্রতারক ও মুক্তিপণ আদায়কারী চক্রের অন্যতম সদস্য। তাদের বাড়ি থেকে এভাবে প্রতারণা করে নেওয়া অনেকগুলো চেক ও জমির দলিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।