মেট্রোরেলে চড়ে অফিস পরিদর্শন : খালিদ মাহমুদ | Daily AjKaler Kontho

মেট্রোরেলে চড়ে অফিস পরিদর্শন : খালিদ মাহমুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
মেট্রোরেলে চড়ে অফিস পরিদর্শন : খালিদ মাহমুদ

আজকালের কন্ঠ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মেট্রোরেলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে গিয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয় (জাতীয় প্রেস ক্লাব) মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে তিনি পৌঁছান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

এরপর সেখান থেকে তিনি আগারগাঁওয়ের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে যান এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।