
আজকালের কন্ঠ ডেস্ক : টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গিয়ে এ অভিনন্দন জানান অ্যাটকোর নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, আরটিভির ভাইস চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সময় টিভির আহমেদ জোবায়ের, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, একুশে টিভির আবদুস সামাদ লাবু, এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, বাংলাভিশনের আব্দুল হক, বৈশাখী টেলিভিশনের টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান ও নাগরিক টিভির নাভিদ হক।
আপনার মতামত লিখুন :