বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ | Daily AjKaler Kontho

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : কচুয়ায় জমজমাট আয়োজনে শেষ হয়েছে শীর্ষ মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

৩১ জানুয়ারি (বুধবার) মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ঝুমুর।

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪৯ টি ইভেন্টেসে ২৮১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।