ট্রাকের ধাক্কায় যুবক নিহত | Daily AjKaler Kontho

ট্রাকের ধাক্কায় যুবক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) উপজেলার পাচভুলোট গ্রামের হামিদের বাড়ির সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত হাবিবুর শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের আবু বক্কারের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে ফিরছিলেন। হাবিব ছিলেন একটি ইজিবাইকে। ওই বাইকের পেছন পেছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। পথিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক হাবিব বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় হাবিব পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলন কুমার মন্ডল জানান, এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।