
আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিত চালিত অটোরিক্সা চালকসহ এক যাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার( ২৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ধনবাড়ীর কয়াপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার এস আই ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহি বাস(ঢাকা-মেট্রো-ব-১২-১১১১) ঢাকার দিকে যাচ্ছিলো। ধনবাড়ী কয়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছলে অন্য একটি বাসকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালকসহ এক যাত্রি মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
এসময় একজন আহত নারী যাত্রিকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা।
আপনার মতামত লিখুন :