ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ | Daily AjKaler Kontho

ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির ঘুগরী গ্রামের রিমাজ উদ্দিন মালিথার ছেলে আলমগীর (৩৫) ও একই ইউপির পান্তাপাড়া গাবতল গ্রামের মৃত হাজি আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলা শহর থেকে যাত্রীবাহি সিএনজি (মাহেন্দ্র) ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ভালাইপুর দরগাতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়, আহত হয় আরো ৩ জন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।