টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা | Daily AjKaler Kontho

টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন
টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা

স্পোর্টস ডেস্ক : একদিন বিরতি পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসরের ঢাকা পর্বের ম্যাচ। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবারে (২২ জানুয়ারি) নিজেদের নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বন্দরনগরীর দলটি।

দুর্দান্ত ঢাকা একাদশ : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা, ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, অ্যালেক্স রোস।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন দিপু, আভিষ্কা ফার্নান্দো, নাজিবউল্লাহ জাদরান, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।