বাগেরহাটে দুস্থ ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

বাগেরহাটে দুস্থ ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৪, ২:৪০ অপরাহ্ন
বাগেরহাটে দুস্থ ও অসহায় নারীদের মাঝে  কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা পূর্ণিমা মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত শনিবার(২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সংস্হার কার্যালয়ে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। পূর্ণিমা মহিলা সংস্থার কার্যনির্বাহী কমিটির সভানেত্রী নাজমা আকতারের সভাপতিত্বে সংগঠনের অসহায় ও দুস্থ নারী সদস্যদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান ,নারী নেত্রী ফরিদা আক্তার বানু লুসি ,সংগঠনের অন্যতম উপদেষ্টা গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ শওকত হোসেন ,মোঃ মহিতুর রহমান, কল্লোল সরকার,সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন কাজল।