রামগড় থানার ওসি'র জেলাতে শ্রেষ্ঠত্ব অর্জন | Daily AjKaler Kontho

রামগড় থানার ওসি’র জেলাতে শ্রেষ্ঠত্ব অর্জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ১২:১০ অপরাহ্ন
রামগড় থানার ওসি’র জেলাতে শ্রেষ্ঠত্ব অর্জন

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশ হেড‌কোয়াটা‌র্সের পুরুষ্কারের অ‌ভিন্ন মানদ‌ন্ডের আ‌লো‌কে খাগড়াছ‌ড়ি জেলাতে ধারাবা‌হিকভাবে দুবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাশ।গত রবিবার (১৪ জানুয়ারি২০২৪) সকালে জেলা পুলিশ সুপার মুক্ত ধর এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ কৃতি‌ত্বের জন‌্য সম্মাননা দেওয়া হয়ে‌ছে।

রামগড় থানার সূত্র জানায়,তি‌নি কর্ম এলাকায় নভেম্বর ও ডিসেম্বর-২০২৩ এই দুই মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং সার্বিক আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়ে‌ছেন।‌ জেলা পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার) পুরুষ্কার হি‌সে‌বে তাঁর হা‌তে আনুষ্ঠা‌নিকভাবে ক্রেষ্ট ও ধন‌্যবাদপত্র তুলে দেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ তাঁর এই কৃ‌তিত্ব অর্জনে সহকর্মীসহ যারা সহযোগীতা ক‌রে‌ছেন তা‌দের সকলকে ধন‌্যবাদ জা‌নিয়ে আগামী‌তেও সহ‌যোগীতা অব‌্যাহত রাখার আহবান জানান।