ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ১ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ১

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় ফরহাদ (১৮) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ রেলপথে গফরগাঁও স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

ফরহাদ হোসেন উপজেলার ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

গফরগাঁও রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করে ওই তরুণ। চলন্ত ট্রেনে ছোড়া পাথরে ট্রেনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি জিআরপি পুলিশ ফাঁড়িতে জানান। পরে আনসার ও জিআরপি পুলিশ অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে আটক করে।