গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের পথসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের পথসভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের পথসভা অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার কয়েকটি স্থানে পথসভা করেন গাজীপুর ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল। তিনি ট্রাক মার্কা প্রতিক নিয়ে এ আসনে নির্বাচন করছেন।তিনি আজ কোনাবাড়ীর নছের মার্কেট, আমবাগ চায়না মার্কেট,পারিজাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, কোনাবাড়ী ফলপর্টি, বাইমাইল কাদের মার্কেট এ পথসভা করেন ।

এ সময় হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের (সাবেক) মেয়র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর সিটি কর্পোরেশন এর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন আমি গাজীপুর সিটি কর্পোরেশন কে একটি সুন্দর পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলেছি। আমার অসমাপ্ত কাজ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজাউল করিম রাসেলের ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে একসাথে সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, বেনু বারেক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মো. আনোয়ার হোসেন মোল্লা, মো. সোলায়মান মিয়া প্রমূখ।