রাজধানীর যেসব গ্যাস থাকবে না | Daily AjKaler Kontho

রাজধানীর যেসব গ্যাস থাকবে না


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৭:১০ অপরাহ্ন
রাজধানীর যেসব গ্যাস থাকবে না

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বেশ কিছু এলাকায় বুধবার (৩ জানুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২ জানুয়ারি) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।