আওয়ামী লীগের জনসভা শুরু | Daily AjKaler Kontho

আওয়ামী লীগের জনসভা শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন
আওয়ামী লীগের জনসভা শুরু

আজকালের কন্ঠ ডেস্ক :-বরিশালে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। তিনি বেলা ১১টার দিকে ঢাকা থেকে যাত্রা করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।