
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ উঠান বৈঠকে মাশরাফির জন্য ভোট ও দোয়া চাইলেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে ইতনা তছলুর মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ইতনা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের আয়োজনে, ইতনা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি নাজনিন নাহার নুপুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের অন্যতম সদস্য অজিফা খানম।
প্রধান অতিথির বক্তব্যে অজিফা খানম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ৭ জানুয়ারি মাশরাফি বিন মর্তুজাকে নৌকায় ভোট দিয়ে নড়াইল ২ আসনের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। তিনি আরো বলেন, সকলে নির্বাচনী নীতিমালা মেনে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যার জন্য দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকার কোন বিকল্প নেই।
উঠান বৈঠকে অন্যান্যরা তাদের বক্তব্য বলেন, নড়াইল -২ আসনে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে ইতনা ইউনিয়ন থেকে সর্বোচ্চ বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত মোঃ আহাদুজ্জামান আহাদ, সাবেক ছাত্রলীগের ভিপি শেখ মোস্তাফিজুর রহমান (হবি), আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিলন, ইতনা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সরদার আশরাফুর রহমান দিপু, লোহাগড়া ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল পারভেজ সোয়েব, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়া বেগম। এছাড়াও ওই ইউনিয়নের পাঁচ শতাধিক নারী-পুরুষ উঠন বৈঠকে অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :