শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের | Daily AjKaler Kontho

শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১:০৮ অপরাহ্ন
শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জুলাইয়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। অলিম্পিকে জায়গা নিশ্চিতের মঞ্চ কনমেবল আয়োজিত প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। ছয় ফরোয়ার্ডের এই দলে তরুণ ফুটবলার এন্ড্রিককে রেখেছেন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচ রামোন মেনেজেস।

এবারের অলিম্পিকে স্বর্ণপদকের জন্য লড়বে ১৬ দল। এর মধ্যে কনমেবল অঞ্চল থেকে দুটি দল সুযোগ পাবে। কারা সুযোগ পাচ্ছে, সেটা কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে নিশ্চিত হবে। অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে আগামী ২০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দুই ভাগে মোট ১০টি দল খেলবে।

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল

গোলরক্ষক : মাইকেল (অ্যাথলেতিকো, ব্রাজিল); অ্যান্ড্রু (গিল ভিসেন্টে, পর্তুগাল); ম্যাথিউস ডোনেলি (করিন্থিয়ানস, ব্রাজিল)

রক্ষণভাগ : ভিনিসিয়াস টোবিয়াস (রিয়াল মাদ্রিদ, স্পেন); ম্যাথিউস দিয়াস; লুয়ান ক্যানদিদো (রেড বুল ব্রাগান্টিনো, ব্রাজিল); প্যাট্রিক (সাও পাওলো, ব্রাজিল); কাইকি ফের্নান্দেস (আলমেরিয়া, স্পেন); অর্থার শ্যাভেস রবার্ট রেনান (জেনিত, রাশিয়া); মাইকেল (পালমেইরাস, ব্রাজিল)

ফরোয়ার্ড : মারকুইনোস (নঁতে, ফ্রান্স); জিওভান্নে (করিন্থিয়ানস, ব্রাজিল); গ্যাব্রিয়েল পেকো (ভাস্কো দা গামা, ব্রাজিল); গুইলহার্মে বিরো (করিন্থিয়ানস, ব্রাজিল); এন্ড্রিক (পালমেইরাস, ব্রাজিল); জন কেনেডি (ফ্লুমিনেন্স, ব্রাজিল)

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস (নটিংহ্যাম ফরেস্ট, ইংল্যান্ড); মারলন গোমেস (ভাস্কো দা গামা, ব্রাজিল); অ্যালেক্সান্ডার (ফ্লুমিনেন্স, ব্রাজিল), রোনাল্ড (গ্র্যামিও, ব্রাজিল); গ্যাবরেইল পিরানি (ডিসি ইউনাইটেড, মার্কিন যুক্তরাষ্ট্র); দানিলো (নটিংহ্যাম ফরেস্ট, ইংল্যান্ড)