ঝালকাঠি সদর থানায় নবাগত ওসি শহিদুল ইসলাম’র যোগদান | Daily AjKaler Kontho

ঝালকাঠি সদর থানায় নবাগত ওসি শহিদুল ইসলাম’র যোগদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৪:৩১ অপরাহ্ন
ঝালকাঠি সদর থানায় নবাগত ওসি শহিদুল ইসলাম’র যোগদান

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠি সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে নতুন যোগদান করেছেন মো: শহিদুল ইসলাম। এর আগে তিনি কাঠালিয়া থানায় ওসি পদে দায়িত্ব পালন করেছেন।

গত সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ঝালকাঠি সদর থানার যোগদান করেন তিনি। এসময় নতুন কর্মস্থলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা গেছে, ২০০৭ সালে উপ-পুলিশ পরিদর্শক হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে তিনি বলেন, সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, নতুন ওসি হিসেবে সদর থানায় সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জুয়ার আসর নির্মুলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।