সুনামগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে প্রাণ গেল ২ জনের | Daily AjKaler Kontho

সুনামগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে প্রাণ গেল ২ জনের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে প্রাণ গেল ২ জনের

আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার আনোয়ারপুর এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু-পাথর নিয়ে বাল্কহেড নৌকা রক্তি নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে। আবার ছোট ছোট বারকি নৌকায় শ্রমিকরা বালু-পাথর পরিবহন করেন নদীতে। শনিবার রাতে রক্তি নদীর আনোয়ারপুর এলাকায় এটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে এলাকার চিকসা গ্রামের নুরুল আমিন (২৫) ও সামায়ুন কবির (২৭) নিখোঁজ হন। আহত হন একই গ্রামের আবদুল ওয়াহিদ (৪৮), আবদুল আব্দুল ওদুদ (৪৩) ও মনির মিয়া (২৬)।

এর মধ্যে আবদুল ওয়াহিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলম জানান, আজ সকালে ডুবুরি দল সেখানে যান। তার আগেই মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করেন।