এবার গাজীপুরে বাসে আগুন | Daily AjKaler Kontho

এবার গাজীপুরে বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
এবার গাজীপুরে বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের জাঝর এলাকায় বৃহস্পতিবার সকালে দুই কভার্ডভ্যানে অগ্নিসংযোগ করার পর কাশিমপুর থানাধীন জইরআনই এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানি এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তরা আগুন দেয়।

স্থানীয় ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে পালমাল ফ্যাক্টরীর সামনে “ইতিহাস পরিবহন” এর একটি বাসে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছে।