কমিউনিটিতে পানির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন গুড নেইবারসের | Daily AjKaler Kontho

কমিউনিটিতে পানির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন গুড নেইবারসের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
কমিউনিটিতে পানির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন গুড নেইবারসের

মহিপুর প্রতিনিধি : গুডনেইবারস বাংলাদেশ, কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট “নিরাপদ খাবার পানি নিশ্চিত করি, রোগমুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ইউসুপপুর মুজিবকেল্লায় গত বুধবার শেষ বিকেলে বিপিনপুর, মহিপুর, সেরাজপুর এর গুড ওয়াটার প্রজেক্ট এর সুবিধাভোগীদের নিয়ে একটি সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেন। সভায় সকল শ্রেণীর ২৭০ জন অংশগ্রহন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন,মহিপুর উপ কেন্দ্রেরের মেডিকেল অফিসার ডাঃহাসিবুল ইসলাম নাহিদ, পাবলিক হেলথের সহকারী পরকৌশলী জিহাদ, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম। মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম,মহিপুর থানার এসআই রাসেল, গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি এর হেলথ অফিসার জনাব পঙ্কজ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন . কে. এম. আবুল ফাত্তাহ্, (ম্যানেজার, কলাপাড়া সিডিপি) গুড নেইবারস্ বাংলাদেশ।

সভায় সকল অংশগ্রহনকারীদের মাঝে সচেতনতার জন্য টি-শার্ট বিতরণ করা হয়। সকল অতিথিবৃন্দ নিরাপদ পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন আসমা বেগম, ইন্টার্ন (কলাপাড়া সিডিপি)।