ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের | Daily AjKaler Kontho

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

আজকালের কন্ঠ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ঢাকার বাসিন্দা।

রোববার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭১ জন। এর মধ্যে ঢাকা সিটির ২১৭ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১৬৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ২ হাজার ৯৭৪ জন। মারা গেছেন ১ হাজার ৫৯৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯২৬ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৭২ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।