গৃহহীনদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করলেন ইকবাল হোসেন অপু | Daily AjKaler Kontho

গৃহহীনদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করলেন ইকবাল হোসেন অপু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২০, ৬:৪১ অপরাহ্ন
গৃহহীনদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করলেন ইকবাল হোসেন অপু

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলায় গৃহহীনদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শরীতপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু’র অনুকূলে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে বিশেষ বরাদ্দকৃত ১২০ বান্ডিল ঢেউটিন নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ কর হয়। শুক্রবার শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকাল ১১ টায় উপজেলার ১১টি ইউনিয়নের ৫৫ জন গৃহহীন মানুষের মাঝে এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু ।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আজকালের কন্ঠ /জামাল / মিজান