বান্দরবান জেলা প্রশাসক করোনায় আক্রান্ত | Daily AjKaler Kontho

বান্দরবান জেলা প্রশাসক করোনায় আক্রান্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২০, ২:৪৮ অপরাহ্ন
বান্দরবান জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো. কামরুল করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় বৃহস্পতিবার দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন- জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার মো. কামরুল।

এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, মহামারীর সময় মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ডিসি।

আজকালের কন্ঠ /এমএম