সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি | Daily AjKaler Kontho

সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৬:২১ অপরাহ্ন
সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি

আজকালের কন্ঠ ডেস্ক : ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে শনিবার (আগামীকাল) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে শনিবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান। তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।