হাসপাতালে সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন | Daily AjKaler Kontho

হাসপাতালে সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৩, ৩:০২ অপরাহ্ন
হাসপাতালে সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন

বিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা।

খবরটি নিশ্চিত করে আফজাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতার মাসুম বাশার বলেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।’