ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার ( ২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস নামে পরিচিত।

এ বছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের বিষয়ে ইচ্ছা ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরান, সৌদি আরব এবং সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এযাবৎ প্রায় ২০টিরও বেশি দেশ ব্রিকস জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।