রাজের অবস্থা আশঙ্কাজনক | Daily AjKaler Kontho

রাজের অবস্থা আশঙ্কাজনক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
রাজের অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক : মান-অভিমান ভুলে ফের এক হওয়ার খবরে আনন্দে ভাসছিলেন তারকা দম্পতি রাজ-পরীর ভক্তরা। তবে খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি ভক্তদের সেই খুশি। এর একদিন পার হতে না হতেই আবারও খবরের শিরোনামে উঠে এসেছে তাদের বিচ্ছেদের কথা। এ দিকে মাথায় আঘাত পেয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন রাজ।

গত শুক্রবার (১৮ আগস্ট) মধ্যরাতে খবর আসে, গুরুতর জখম হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা।

সূত্রের বরাতে জানা গেছে, রাজের মাথা ফেটে গেছে। অনেক রক্তক্ষরণও হয়েছে তার। ফলে বার বার অভিনেতার জ্ঞান যাওয়া আসার মধ্যে রয়েছে।

তবে কীভাবে রাজের সঙ্গে এই দুর্ঘটনা ঘটল, সেই তথ্য এখনও জানা যায়নি।

এর আগে অভিমান ভেঙে পরীর বসুন্ধরার বাসায় ফিরে রাজ জানিয়েছিলেন, ছেলেকে নিয়ে ভালো আছেন তারা। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে গোপনে বিয়ে করেন রাজ-পরী। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে পদ্ম। তবে রাজের ফেসবুকে তিনি অভিনেত্রীর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় রাজ-পরীর।