একাধিক জন্মনিবন্ধন বাতিল,নতুন নিয়ম চালু | Daily AjKaler Kontho

একাধিক জন্মনিবন্ধন বাতিল,নতুন নিয়ম চালু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন
একাধিক জন্মনিবন্ধন বাতিল,নতুন নিয়ম চালু

আজকালের কন্ঠ ডেস্ক : একের অধিক জন্মনিবন্ধন থাকলে তা বাতিল করতে নতুন নিয়ম চালু করেছে সরকার।

যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তারা নতুন নিয়ম অনুযায়ী সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

নতুন এই নিয়ম জানিয়ে সারাদেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

গত ৫ জুলাই পাঠানো চিঠিতে বলা হয়, এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে।

এর আগের নিয়মে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা যেত। কিন্তু নতুন এ নিয়মের ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধকতা নেই। নিজের সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।