ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক চলছে | Daily AjKaler Kontho

ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক চলছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন
ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক চলছে

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক অনুসন্ধানী দল।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত আছেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধির দল রয়েছেন  ।

এর আগে, গত রোববার (৯ জুলাই) ভোরে ইইউ প্রতিনিধিদল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করেছেন।

সফরের দ্বিতীয় দিন (সোমবার) আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবে।

ইইউ’র পর্যবেক্ষণ দলটি দুই সপ্তাহ অবস্থান করে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে।